Posts

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজ ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় কম্বল বিতরণ -AR News online

Image
আবু রাসেল, লালমনিরহাট জেলা প্রতিনিধি, বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজ ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজ প্রাঙ্গণে প্রায় অর্ধশতাধিক এর বেশি অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরা পূণম চাঁদ ভুতোরিয়া কলেজের প্রতিষ্ঠাতা বাবু মহাদেব চাঁদ ভুতোরিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহাবুবার রহমান শোয়েব,সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম রাজু,মুনতাসির বিল্লা, জাহাঙ্গীর আলম,ফরিদুল ইসলাম ও অন্যান্য। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত কলেজের শিক্ষার্থীবৃন্দ। করোনা পরিস্থিতির কারণে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠান টি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।

শিশুদের নিরাপদ যত্ন নিশ্চিতে প্যারাসুট জাস্ট ফর বেবি ও নাবিলা’র আহ্বান

Image
  শিশুদের নিরাপদ যত্ন নিশ্চিতে প্যারাসুট জাস্ট ফর বেবি ও নাবিলা’র আহ্বান শিশুদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য স্কিন কেয়ার পণ্য বেছে নিতে মায়েদের পরামর্শ দিলেন এই অভিনেত্রী ও উপস্থাপিকা। শীতের শুষ্কতায় শিশুদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য স্কিন কেয়ার পণ্য বেছে নেওয়ার গুরুত্ব সম্পর্কে মায়েদের সচেতন করতে প্যারাসুট জাস্ট ফর বেবি দেশব্যাপী ক্যাম্পেইন করছে। একটি ভিডিও’র মাধ্যমে অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা এই সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা যাবে, সদ্য মা হওয়া নাবিলা তার শিশুর জন্য প্যারাসুট জাস্ট ফর বেবি লোশন বেছে নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করছেন। শিশুদের ত্বক অত্যন্ত সেনসিটিভ। তাই বিশেষ করে এই শীতে, নাবিলা শিশুদের জন্য স্কিন কেয়ার পণ্য বাছাইয়ে প্রাকৃতিক উপাদান এবং গ্লোবাল সেফটি সার্টিফিকেশন সংবলিত পণ্য বেছে নিতে গুরুত্ব আরোপ করেন। ফলে শীতকালের অতিরিক্ত শুষ্কতায় শিশুর জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য বেবি কেয়ার পণ্য বাছাই এবং ত্বকের কোমলতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। তাই প্যারাসুট জাস্ট ফর বেবি লোশন নাবিলার পারফেক্ট পছন্দ। এই লোশনটি তিনি তার শিশুর নরম কোমল ত্বকে নিশ্চিন্তে ব...

বাংলাদেশের বাজারে টেকনো’র নতুন চমক স্পার্ক ৮ প্রো

Image
নতুন টেকনো স্পার্ক ৮ প্রো-তে আছে অসাধারণ ডিসপ্লে, অ্যাডভান্সড গেমিং পারফরম্যান্স ফিচার  এবং ফাস্ট চার্জিং সুবিধা গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো’র স্পার্ক সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় বাজারে এসেছে টেকনো স্পার্ক ৮ প্রো। তরুণ গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এই ফোনটি লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। টেকনো স্পার্ক ৮ প্রো শুধু মাত্র অসাধারণ ডিসপ্লে অভিজ্ঞতা ও পাওয়ার বুস্ট গেমিং পারফরম্যান্সই দিবে না বরং একটি ফ্যাশন স্টেটমেন্ট হিসাবে কাজ করবে।   টেকনো স্পার্ক ৮ প্রো-তে রয়েছে ইমার্সিভ ভিউইং এক্সপেরিয়েন্স, পাওয়ার বুস্ট গেমিং পারফরম্যান্স ফিচারের সাথে নজরকাড়া ডিজাইন। এতে আছে ৪৮ মেকাপিক্সেল আলট্রা ক্লিয়ার এআই ট্রিপল ক্যামেরা, সুপার নাইট মোড ২.০, মাল্টি-ফ্রেম ১০xজুম, এআর শটস-এর মতো আকর্ষণীয় ফিচারসমূহ। ব্যবহারকারীদের ইমার্সিভ ডিসপ্লে এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১০৮০ পিক্সেলের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়া দৈনন্দিন টাস্ক ও দারুণ গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য রয়েছে অল নিউ গেম লেভেল হেলিও জি৮৫ ফাস্ট অক্টা-কোর চিপ। ফোনটিতে থাকছে ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ই...

প্যারাসুট নারিকেল তেল-এর নতুন উৎসব প্যাক

Image
   দেশের সেরা নারিকেল তেল ব্র্যান্ড প্যারাসুট-এর নির্মাতা প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সম্প্রতি বাজারে এনেছে নতুন উৎসব প্যাক। সবার চিরচেনা সেই প্রিয় নারিকেল তেলকেই উৎসব প্যাকের সাথে নতুনভাবে সাজানো হয়েছে। প্যারাসুটের চিরাচরিত নীল প্যাকে আঁকা সোনালী নকশায় নতুন আঙ্গিকে পাওয়া যাবে উৎসব প্যাক। ২০০ মি.লি. প্যারাসুট নারিকেল তেল পাওয়া যাচ্ছে ১৩৫ টাকায়, সাথে ৩০ মি.লি. তেল থাকছে সম্পূর্ণ বিনামূল্যে। এই অফারটি থাকবে সীমিত সময়ের জন্য। শতভাগ বিশুদ্ধ প্যারাসুট নারকেল তেল দেশের সকলের কাছেই একটি বিশ্বস্ত নাম। প্যারাসুট নারিকেল তেল-এর বিশেষ উৎসব প্যাক দেশের সর্বত্রই পাওয়া যাচ্ছে।  ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর এ্যালেন ইবেনেজার এরিক বলেন, “প্যারাসুট শুধু আমাদের ফ্ল্যাগশীপ পন্যই নয়, দেশের সেরা এবং ভোক্তাদের সবচেয়ে পছন্দের নারিকেল তেল ব্র্যান্ড।” তিনি আরও বলেন, “প্যারাসুটের ট্রেডমার্ক নীল প্যাক-এ আকর্ষণীয় নতুন এই নকশার মাধ্যমে ভোক্তাদের মধ্যে উৎসবের স্মৃতি বা আমেজ সৃষ্টি করতে পারবো বলে আমরা আশাবাদী।”

বাংলাদেশে ৩ জিবি’র স্পার্ক সেভেন স্মার্টফোন নিয়ে এলো টেকনো

Image
নিউজ ডেস্ক  এর আগে স্পার্ক সেভেন সিরিজের ৪ জিবি’র একটি মডেল বাজারে এনেছে প্রতিষ্ঠানটি প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো সম্প্রতি তাদের স্পার্ক সেভেন সিরিজের ৩ জিবি র‍্যামের স্মার্টফোন নিয়ে এসেছে বাংলাদেশে। টেকনো’র নতুন এই ফোনের চমৎকার সব ফিচারের মধ্যে থাকছে ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং ৬০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি, যা ব্যবহারকারীদের দিবে বিনোদন ও ব্রাউজিংয়ের দুর্দান্ত অভিজ্ঞতা।   স্পার্ক সেভেন-এর ৩ জিবি’র মডেলটিতে থাকছে ৬.৫″ এইচডি+ ডট-নচ স্ক্রিন, যা ফোন ব্যবহারের আনন্দ বাড়িয়ে তুলবে অনেক গুণ। ১৬৪X৭৬X৯.৫এমএম আকৃতির ফোনটিতে থাকছে দুটি ন্যানো সিম ব্যবহারের সুবিধা। এছাড়া পিছনে থাকছে কোয়াড ফ্ল্যাশযুক্ত ১৬ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ম্যাগনেট ব্ল্যাক, মর্ফিয়াস ব্লু এবং স্প্রুচ গ্রিন এই ৩ টি রঙে পাওয়া যাবে ৩ জিবি’র স্পার্ক সেভেন স্মার্টফোনটি।    ৩ জিবি’র এই ফোনটির আগে টেকনো স্পার্ক সেভেন-এর ৪ জিবি র‍্যামের স্মার্টফোন বাজারে আসে, যাতে ছিল মিডিয়াটেক হেলিও জি৭০ গেমিং প্রসেসর। দুটি মডেলেই রয়েছে অত্যাধুনিক ফেইস আনলক এবং আই...